প্রিন্ট এর তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
হাসান নাসরাল্লাহ হত্যার বিচার দাবি ইরানের
ডেক্স রিপোর্ট। ||
হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিশ্বজুড়ে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে ইরান।নাসরাল্লাহ হত্যার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে লেবাননে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ আহ্বান জানায়।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নাসরাল্লাহ হত্যাকে ‘জঘন্য ও ক্ষমার অযোগ্য অপরাধ’ হিসেবে উল্লেখ করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করে শাস্তি নিশ্চিত করতে বিশ্বের দেশগুলোর প্রতি নৈতিক ও আন্তর্জাতিক আইনি দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে তেহরান।এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সময় অতিবাহিত হওয়া, কিংবা একই ধরনের অপরাধের পুনরাবৃত্তি ও সংখ্যা বৃদ্ধি—কোনো কিছুই ন্যায়বিচারের দাবি এবং অপরাধীদের শাস্তির প্রয়োজনীয়তাকে সামান্যও দুর্বল করতে পারবে না।২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরাইলি বিমান হামলায় হাসান নাসরাল্লাহ নিহত হন। তার হত্যার দুই বছর পূর্তিকে সামনে রেখে ইরান আবারও এই অবস্থান জানাল।
সূত্র: আল-জাজিরা
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত