প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
যশোরে ইয়াবাসহ দুইজন আটক
কাজী মোস্তাফিজুর রহমান , জেলা প্রতিনিধি যশোর ||
যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক মোড় এলাকায় অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে বেজপাড়া টিবি ক্লিনিক মোড়ে অমিতের দোকান (সিকদার স্টোর) সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. ফারুক হোসেন ওরফে বাপ্পি (২৯) এবং পুরাতন কসবার আমবাগান এলাকার আমির আলীর ছেলে হাসান হাবিব ওরফে আকাশ (২৬)।ডিবি পুলিশ জানায়, অভিযানে ফারুক হোসেনের কাছ থেকে ১০০ পিস এবং হাসান হাবিবের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত