প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
স্টাফ রিপোর্টার। ||
সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করার লক্ষ্যে ২৩ সদস্যের একটি বিশেষ সাংগঠনিক উপ-কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই উপ-কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ উপ-কমিটি গঠন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।দলীয় সূত্র জানায়, সাংগঠনিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে উপ-কমিটিতে নির্দিষ্ট কাঠামোগত বিন্যাস রাখা হয়েছে। রাজনৈতিক পর্ষদ থেকে দুজন সদস্যকে উপ-প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।এ ছাড়া দেশের প্রতিটি বিভাগে কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদককে উপ-কমিটিতে রাখা হয়েছে।
সূত্র: ইত্তেফাক/এএম
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত