প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইয়েমেনে ২৪ ঘণ্টায় হুথিদের অবস্থানে ৩৫৬ হামলার দাবি
ডেক্স রিপোর্ট। ||
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থিত সামরিক বাহিনী গত ২৪ ঘণ্টায় হুথিদের সামরিক ঘাঁটি ও অবস্থান লক্ষ্য করে ৩৫৬টি হামলা চালিয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শাফাক নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সামরিক মুখপাত্র মাজিদ আবদুল্লাহ আল-নাজলি জানান, মাঠপর্যায়ের হিসাব অনুযায়ী এসব হামলায় ৪৭৬ জন হুথি যোদ্ধা নিহত অথবা আহত হয়েছেন। এ সময় কমান্ড ও কন্ট্রোল সেন্টার, অস্ত্রভান্ডার, ফিল্ড আর্টিলারি এবং সামরিক যানবাহনসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।অন্যদিকে হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, একই ২৪ ঘণ্টায় সৌদি বাহিনী ৩৮টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।তার দাবি, নাজরান ও জিজান থেকে তাইজ, সায়দা ও হাজ্জাহ প্রদেশের বিভিন্ন এলাকায় এসব ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করা হয়। এসব হামলায় নারী ও শিশুসহ বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন বলেও তিনি দাবি করেন।
সূত্র: শাফাক নিউজ
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত