প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিতের ঘোষণা ইরানের
ডেক্স রিপোর্ট। ||
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিচালিত ‘যুদ্ধাপরাধের’ সঙ্গে জড়িত মূল পরিকল্পনাকারীদের বিচার করা হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, এই বিচার নিশ্চিত করার দাবি থেকে তেহরান কখনো পিছিয়ে যাবে না।সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি। ইরানের তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।বৈঠকে গুতেরেসকে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ও সিয়নবাদী সরকারের কথিত যুদ্ধাপরাধের মূল পরিকল্পনাকারী এবং তা বাস্তবায়নকারীদের জবাবদিহির আওতায় আনা, শাস্তি দেওয়া ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি থেকে ইরানি জনগণ কখনো সরে আসবে না।অন্যদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সংঘাতের অবসান এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে উভয় পক্ষকে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।তবে এর জবাবে আব্বাস আরাগচি বলেন, গত এক দশকে যুক্তরাষ্ট্র একাধিকবার কূটনৈতিক প্রচেষ্টার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
সূত্র: আল জাজিরা
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত