প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
মোঃআক্তারুজ্জামান, মাল্টিমিডিয়া প্রতিনিধি নওগাঁ ||
নওগাঁর পোরশা উপজেলার ঐতিহ্যবাহী নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়াসহ তাদের শিক্ষাজীবনের সফলতা কামনা করা হয়।অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।নবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত