প্রিন্ট এর তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
শার্শায় কৃষক লীগ নেতা মমিনুর আটক
কাজী মোস্তাফিজুর রহমান , জেলা প্রতিনিধি যশোর ||
যশোরের শার্শায় পুলিশের অভিযানে উলাশী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর রহমানকে (৬৬) আটক করা হয়েছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শার্শা থানা পুলিশ এ তথ্য জানায়। আটক মমিনুর রহমান উপজেলার উলাশী ইউনিয়নের উলাশী কামারপাড়া গ্রামের মৃত মাস্দার বক্সের ছেলে।পুলিশ জানায়, শার্শা থানার গত ১৯ সেপ্টেম্বরের এফআইআর নম্বর-২৩ ও জিআর নম্বর-৩০২ মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মমিনুর রহমানকে সন্দেহভাজন আসামি হিসেবে তাঁর নিজ বাড়ি থেকে আটক করা হয়।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক মমিনুর রহমানকে পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত