প্রিন্ট এর তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
উজিরপুরে জামায়াতে ইসলামীর গণসংযোগ, দপ্তরে দপ্তরে সৌজন্য সাক্ষাৎ ও সাহিত্য বিতরণ
আর এ রাফি , উপজেলা প্রতিনিধি উজিরপুর (বরিশাল) ||
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত দাওয়াতি কর্মসূচির অংশ হিসেবে বরিশালের উজিরপুরে গণসংযোগ করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।উজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আলহাজ্ব মাওলানা আব্দুল খালেকের নেতৃত্বে অনুষ্ঠিত গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের বরিশাল জেলার সাবেক সভাপতি ও শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মহিউদ্দিন সেলিম।এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি খোকন সরদার, বড়াকোঠা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. আনোয়ার হোসাইন, পৌর জামায়াতে ইসলামীর আমির আল আমিন সরদারসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।গণসংযোগের অংশ হিসেবে নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পরিচিতিমূলক বই, কুরআন-হাদিসের গ্রন্থ এবং বিভিন্ন ইসলামি সাহিত্য উপহার দেন।
কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করাই তাদের অন্যতম লক্ষ্য। ইসলামের আদর্শ ও দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে এ ধরনের দাওয়াতি ও গণসংযোগ কার্যক্রম অব্যাহত রাখবেন তারা।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত