প্রিন্ট এর তারিখ : ০৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
মাঠমুখী যুবসমাজ গড়তে ক্ষুদে ফুটবলারদের পাশে যুবদল নেতা আব্দুর রাজ্জাক
আবু হাসান , উপজেলা প্রতিনিধি মোকামতলা ||
বগুড়ার মোকামতলায় ক্ষুদে ফুটবলারদের খেলাধুলায় উৎসাহিত করতে ফুটবল বিতরণ করেছেন মোকামতলা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক।এ সময় উপস্থিত ছিলেন মোকামতলা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাহাদ হাসান এবং বিএনপি নেতা মোহাম্মদ শাকিল আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।ক্ষুদে খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দিয়ে মো. আব্দুর রাজ্জাক বলেন, যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা জরুরি। খেলাধুলা শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না, এটি তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তিনি বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তরুণদের মাঠমুখী করতে এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে ক্রীড়া কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।এ সময় তিনি আরও জানান, ভবিষ্যতে ক্ষুদে খেলোয়াড়দের খেলাধুলার জন্য অতিরিক্ত ক্রীড়া সামগ্রীর প্রয়োজন হলে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করবেন।স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ ক্ষুদে খেলোয়াড়দের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত