প্রিন্ট এর তারিখ : ০৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬
হোমনায় ট্রলারডুবিতে নিহতদের স্মরণে দোয়া মাহফিলে জামায়াত নেতা নাজিম উদ্দিন মোল্লা।
স্টাফ রিপোর্টার ||
কুমিল্লার হোমনা পৌরসভার শ্রীমদ্দি গ্রামে ট্রলারডুবিতে একই পরিবারের ৪ জন নিহতের ঘটনায় মরহুমদের রুহের মাগফিরাত কামনায় এক দোয়া ও আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জামায়াতে ইসলামী, হোমনা উপজেলা শাখার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি জনাব নাজিম উদ্দিন মোল্লা। তিনি তাঁর বক্তব্যে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন। উক্ত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা উত্তরের জেলা সেক্রেটারি জনাব সাইফুল ইসলাম শহীদ, তিতাস উপজেলা আমীর জনাব শামীম সরকার বিজু এবং হোমনা উপজেলার আমীর মাওলানা মোঃ ছাইদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোমনা পৌরসভা আমীর জনাব মাওলানা ইব্রাহিম খলিল। মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি অংশগ্রহণ করেন। মোনাজাতে মরহুমদের জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত