প্রিন্ট এর তারিখ : ০৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
পোরশায় ৫১ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল বিতরণ
মোঃআক্তারুজ্জামান, মাল্টিমিডিয়া প্রতিনিধি নওগাঁ ||
নওগাঁর পোরশায় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে দাপ্তরিক কাজে গতিশীলতা ও যোগাযোগ ব্যবস্থা সহজ করতে ৫১ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম পুলিশ সদস্যদের হাতে এসব বাইসাইকেল তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশ সদস্যদের হাতে বাইসাইকেল হস্তান্তর করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বাইসাইকেল বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম বলেন, গ্রাম পুলিশরা মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, সরকারি নির্দেশনা ও বিভিন্ন বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়াসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বাইসাইকেল পাওয়ায় তাঁদের দাপ্তরিক কাজের গতি বাড়বে এবং দ্রুততম সময়ে জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত