প্রিন্ট এর তারিখ : ০৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
পত্নীতলায় চোলাই মদের আস্তানায় পুলিশের অভিযান
মোঃআক্তারুজ্জামান, মাল্টিমিডিয়া প্রতিনিধি নওগাঁ ||
নওগাঁর পত্নীতলায় পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় এক হাজার লিটার চোলাই মদ তৈরির ওয়াশ, ৫ লিটার চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করে ধ্বংস করেছে পুলিশ। এ সময় চোলাই মদ তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (৭ অক্টোবর) গভীর রাতে পত্নীতলা সার্কেল-এর অতিরিক্ত পুলিশ সুপার এবং পত্নীতলা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের একটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে চোলাই মদ তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল ও উপকরণসহ প্রায় ১ হাজার লিটার ওয়াশ এবং ৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ওয়াশ ও মদ তৈরির উপকরণ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।এ ঘটনায় চোলাই মদ তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে—১. বান্দন (৪৫), পিতা—কিনা২. সুজিত (২১), পিতা—বান্দন৩. রহিন (৩৬), পিতা—গঙ্গাগ্রেপ্তার তিনজনই নওগাঁর পত্নীতলা থানাধীন বদলপুর এলাকার বাসিন্দা।পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত