প্রিন্ট এর তারিখ : ০৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
ইয়েমেনের এডেন বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
ডেক্স রিপোর্ট। ||
ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথি বিদ্রোহীরা। এডেন নিরাপত্তা বিভাগের গণমাধ্যম শাখা জানিয়েছে, হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র দুটির একটি বদর সেন্টারে সৌদি নেতৃত্বাধীন জোটের একটি ইউনিটের ওপর আঘাত হানে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, হুথি গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন পার্শ্ববর্তী কোনো এলাকা থেকে ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয়েছিল।স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, অপর ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরের রানওয়ের খুব কাছাকাছি এলাকায় আঘাত হানে। বিস্ফোরণের শব্দ এডেন শহরের উপকণ্ঠ থেকেও শোনা যায়। হামলার পরপরই ইন্টারসেপ্টর ছোড়ার শব্দও শোনা গেছে।
সূত্র: আল জাজিরা
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত