প্রিন্ট এর তারিখ : ১৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
ভুল্লীতে ৬ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার
মোঃ আসলাম পারভেজ, উপজেলা প্রতিনিধি ভূল্লী ||
ভুল্লী থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।রবিবার (১২ অক্টোবর) ভুল্লী থানাধীন কুমারপুর ফরেস্টের ডাঙ্গা এলাকার সমারু মুদির দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন:১. মোঃ আলামিন ইসলাম (৪৪), পিতা- মৃত আনোয়ারুল ইসলাম, সাং- কুমারপুর ফরেস্টের ডাঙ্গা।২. মোঃ সাগর আলী (৪৭), পিতা- মৃত আব্দুস সামাদ, সাং- বড় বালিয়া (শীতল সরকার পাড়া)।উভয়ের থানা- ভুল্লী, জেলা- ঠাকুরগাঁও।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভুল্লী থানা পুলিশের একটি দল উল্লেখিত স্থানে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৬ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়।ভুল্লী থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত