প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
শ্যামনগরে দুর্গাপূজাকে ঘিরে জামায়াতের ব্যতিক্রমী উদ্যোগ, পূজামণ্ডপ নেতাদের সঙ্গে সম্প্রীতির বৈঠক।
আবু বক্কার , উপজেলা প্রতিনিধি শ্যামনাগর ||
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা অডিটোরিয়ামে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখা।উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মইনুদ্দিন আহমেদ, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি কৃষ্ণ নন্দ মুখার্জী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কৃষ্ণপদ মণ্ডল এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর শাখার সভাপতি বিষ্ণুপদ মণ্ডল।মতবিনিময় সভায় বক্তারা বলেন, শ্যামনগরে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি দীর্ঘদিনের। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন। এ সময় জামায়াত নেতৃবৃন্দ পূজা চলাকালীন সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত