প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
পোরশায় হাঁ-না ভোটকে কেন্দ্র করে দুই শিক্ষকের মারামারি, আহত ১
মোঃআক্তারুজ্জামান, মাল্টিমিডিয়া প্রতিনিধি নওগাঁ ||
নওগাঁর পোরশা উপজেলায় হাঁ-না ভোটকে কেন্দ্র করে কালাইবাড়ি উচ্চ বিদ্যালয়ে দুই শিক্ষকের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। এতে মো. এসাউল হক নামে এক শিক্ষক আহত হয়েছেন। সংঘর্ষে তাঁর মাথা ফেটে রক্তপাতের ঘটনা ঘটে। পরে তাঁকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল আনুমানিক ১০টা ৫৫ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হাঁ-না ভোটকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষক মো. এসাউল হক (পিতা: মো. সামসুল হক, গ্রাম: দোয়ারপাল) এবং শিক্ষক জাহাঙ্গীর আলম (৪৮) (পিতা: নাসিরউদ্দিন, গ্রাম: দোয়ারপাল)-এর মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এতে শিক্ষক এসাউল হক মাথায় আঘাত পেয়ে আহত হন।পরে সহকর্মী শিক্ষক ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত