প্রিন্ট এর তারিখ : ২২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
ভোলায় বিএনপি নেতা হোসেন ম্যানেজারকে কুপিয়ে জখম করার অভিযোগে গণপিটুনিতে আসিফ নিহত
মোঃ মনির , জেলা প্রতিনিধি ভোলা ||
ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে বিএনপি নেতা হোসেন ম্যানেজারকে (৫০) কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে আসিফ (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পর উত্তেজিত জনতার গণপিটুনিতে গুরুতর আহত আসিফ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।নিহত আসিফ রাজাপুর এলাকার মো. দুলু মিয়া ও হালিমা বেগম দম্পতির ছেলে। হোসেন ম্যানেজার রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। পূর্বশত্রুতার জের ধরে শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজাপুরের আনন্দবাজার এলাকায় হোসেন ম্যানেজারের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তাঁকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত