প্রিন্ট এর তারিখ : ২৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬
মোহনপুর নৌ পুলিশের অভিযানে ২০ মৎস্য শিকারি গ্রেফতার
কাজী নজরুল ইসলাম , জেলা প্রতিনিধি (চাঁদপুর) ||
চাঁদপুর অঞ্চলাধীন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ীর পুলিশ মতলব উত্তর থানাধীন মোহনপুর ইউপিস্থ নাসিরার চর ও বাংলাবাজার মেঘনা শাখা নদীতে আজ শনিবার ২৪ অক্টোবর রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল এবং অবৈধ চায়না চাই ও মশারী জাল ব্যবহার করিয়া মৎস্য শিকার করায় ২০ জন মৎস্য শিকারীকে গ্রেফতার করে। এছাড়া তাহাদের নিকট হইতে অবৈধ কারেন্ট জাল ৬০০ মিটার, নিষিদ্ধ চায়না চাই ৮০ মিটার এবং মশারি জাল ৫০ মিটার উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পৃথক পৃথক ভাবে মৎস্য সুরক্ষা সংরক্ষণ আইন ১৯৫০( সংশোধিত /২০১৩) এর ৫(১)(২)(খ) ও ৫(১) ধারা অনুযায়ী ০৬টি মামলা রুজু করেন |
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত