প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬
চাঁদপুরে আলোচিত কোহিনূর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিক ঢাকা থেকে গ্রেফতার
||
কাজী নজরুল ইসলাম চাঁদপুর চাঁদপুরে আলোচিত কোহিনূর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক থাকার পর শনিবার ২৪ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি রফিককে সদর মডেল থানা পুলিশের এস আই আব্দুল আলিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঢাকা থেকে গ্রেপ্তার করে | রোববার ২৫ অক্টোবর সকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয় | ২০১৫ সালে চাঁদপুর পৌরসভার রহমতপুর কলোনিতে ঘটে কোহিনূর হত্যাকাণ্ড। এই ঘটনায় কুহিনুরের স্বামী আব্দুল মান্নান খান বাদী হয়ে মামলা দায়ের করেন । চাঁদপুর সদর মডেল থানার মামলা নাম্বার ৪১তারিখ ২৩/৮/২০১৫। জিয়ার ৪৬১/২০১৫।মামলার বিবরণ অনুযায়ী, প্রধান আসামি নাজমা আক্তার নয়নের বসতঘরের ভেতরে কোহিনূরকে হত্যা করে মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখা হয়। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিক ওরফে ধান্দা রফিক দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মৃত্যুর দণ্ডপ্রাপ্ত আসামী রফিক ওরফে ধান্দা রফিক চাঁদপুর পৌরসভার রহমতপুর কলোনির ভুঁইয়া বাড়ির আব্দুর রশিদের ছেলে। কোহিনূর হত্যা মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিকের গ্রেপ্তারে মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত