প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
নোবিপ্রবিতে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ও ট্যুরিজম লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত
ওমর ফারুক , ক্যাম্পাস প্রতিনিধি ||
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (BTB) উদ্যোগে এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ট্যুরিজম ক্লাবের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ২০২৬’ ও ‘ট্যুরিজম লুডু প্রতিযোগিতা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল পরিবেশ সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরা এবং দেশের পর্যটন সম্ভাবনা সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি করা।কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি, ট্যুরিজম লুডু প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন পর্যটন গন্তব্যকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দেশের দর্শনীয় স্থানগুলো সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়।আয়োজকদের এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করার পাশাপাশি দেশীয় পর্যটন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা চালানো হয়। একই সঙ্গে, আনন্দদায়ক ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ এবং পর্যটনবিষয়ক জ্ঞান অর্জনে উৎসাহিত করা হয়।এ ধরনের উদ্যোগ পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা এবং বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনা সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত