প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডে ডেঙ্গু মশা নিধন ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ কর্মসূচি
||
জনস্বাস্থ্য সুরক্ষায় ফেনীতে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে মশা নিধন কর্মসূচী। ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডে ডেঙ্গু নিধন কার্যক্রম শুরু করল ইসলামী ছাত্র আন্দোলনফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডে ডেঙ্গু মশা নিধন ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ফেনী পৌর শাখা।আজ (৩ নভেম্বর) ফেনীর দোয়েল চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনের মধ্য দিয়ে পৌরসভার ১৮টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম পরিচালিত হবে।ইসলামী ছাত্র আন্দোলন ফেনী পৌর শাখার উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ এবং পরিচ্ছন্ন ও মশামুক্ত পরিবেশ গড়ে তুলতে কাজ করবেন সংগঠনের নেতাকর্মীরা।সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইনশাআল্লাহ, ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডেই ধারাবাহিকভাবে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত