প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
ভোলায় ডিবির অভিযানে ৯৫ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
মোঃ মনির , জেলা প্রতিনিধি ভোলা ||
ভোলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হুমায়ুন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) রাত ৯টা ২০ মিনিটের দিকে ভোলা সদর থানাধীন ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দিদার গলিতে জনৈক শামীম মিয়ার টিনশেড ভবনের সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।ডিবি সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মোঃ আবু ইউসুফের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবা বিধি অনুযায়ী জব্দ করা হয়।গ্রেফতার মোঃ হুমায়ুন ভোলা সদর থানার ধনিয়া ইউনিয়নের ছোট আলগি এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কথা জানানো হয়েছে।মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কারবার প্রতিরোধে ভোলা জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত