প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ৯ পিস ট্যাপেন্টটাডল ট্যাবলেটসহ মাদকসেবী মামুন আটক।
মোঃ তোফাজ্জল হোসেন , জেলা প্রতিনিধি (ঠাকুরগাঁও) ||
ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানাধীন কচুবাড়ি এলাকায় ৯ পিস ট্যাপেন্টটাডল ট্যাবলেটসহ মোঃ মামুন, পিতা: দুলাল নামের এক মাদকসেবীকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আজ বিকাল ৪:৩০ টায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়ক সংলগ্ন কচুবাড়ি মেসার্স কর্ণফুলী ট্রেডার্স এর সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কে বি এম উচ্চ বিদ্যালয় সংলগ্ন কচুবাড়ি গোয়ালপাড়ার বাসিন্দা মামুনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় লোকজন আটক করেন এবং তল্লাশি করে তার নিকট থেকে ৯ পিস ট্যাপেন্টটাডল ট্যাবলেট উদ্ধার করেন। পরে স্থানীয়রা ভুল্লী থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামতসহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত