প্রিন্ট এর তারিখ : ০৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে অস্ত্র গুলি সহ ৩ মামলার আসামি রাজন গ্রেফতার ।
স্টাফ রিপোর্টার ||
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ মোজাম্মেল হক রাজন (৩৯) নামের এক দুষ্কৃতিকারী কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রাজনের বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক অপরাধ মূলক অভিযোগে মামলা রয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।এরই অংশ হিসেবে গত ৪ নভেম্বর ( বুধবার ) রাত আনুমানিক ৯ টা ১০ মিনিটের দিকে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ সাজেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই ( নিরস্ত্র ) সাদ্দাম মল্লিক সঙ্গীয় ফোর্স নিয়ে ১ নং বাবুরাইল এলাকার মোবারকশাহ রোডস্থ বায়তুল ওয়াসিত জামে মসজিদের বিপরীতে গণি মিয়ার টিনশেড বাড়িতে অভিযান চালান।অভিযানকালে ওই বাড়ির ভাড়াটিয়া মোজাম্মেল হক রাজনের ঘর থেকে 'MADE IN USA' খোদাই করা ১টি ম্যাগাজিন যুক্ত বিদেশী পিস্তল এবং ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। একই সাথে রাজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোজাম্মেল হক রাজন ১ নং বাবুরাইল (ঋষিবাড়ী সংলগ্ন ) এলাকার মোঃ সিরাজ মিয়া ও হালিমা বেগমের ছেলে।নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাজনের বিরুদ্ধে হত্যা মামলাসহ তিনটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন করে একটি নিয়মিত মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত