প্রিন্ট এর তারিখ : ১৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬
পটুয়াখালীতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন হয়নি
মোঃ জাকারিয়া হোসেন ||
শিক্ষার্থীদের স্বল্প উপস্থিতি, আলোচনা শেষে শান্তিপূর্ণভাবে ফিরে যান সবাইশিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঘোষিত একদফা আন্দোলনের অংশ হিসেবে পটুয়াখালীতে কর্মসূচি পালনের ঘোষণা থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। নির্ধারিত সময় ও স্থানে শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি না থাকায় কোনো বিক্ষোভ, মানববন্ধন বা সমাবেশ অনুষ্ঠিত হয়নি।বুধবার (১৫ জুলাই) দুপুর ১টার দিকে পটুয়াখালী শহরের সিঙ্গারা পয়েন্ট এলাকায় কয়েকজন শিক্ষার্থী জড়ো হওয়ার চেষ্টা করেন। এ সময় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা তাদের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।পরে শিক্ষার্থীরা কোনো কর্মসূচি পালন না করেই নিজ নিজ গন্তব্যে ফিরে যান। ফলে পূর্বঘোষিত আন্দোলনের অংশ হিসেবে শহরে কোনো ধরনের মিছিল, সমাবেশ বা বিক্ষোভের আয়োজন হয়নি।এর আগে মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কর্মসূচির আহ্বান জানানো হয়েছিল। তবে নির্ধারিত সময় পর্যন্ত অংশগ্রহণকারীর সংখ্যা খুবই সীমিত থাকায় কর্মসূচি কার্যকর রূপ পায়নি।স্থানীয় সূত্র জানায়, সার্বিক পরিস্থিতি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। শহরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি।
সংশ্লিষ্টরা জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হয়েছিল এবং দিনভর নগরীতে শান্ত পরিবেশ বজায় ছিল।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত