প্রিন্ট এর তারিখ : ১৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
পাবনায় জেলা পুলিশের বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ী ও সেবীসহ গ্রেফতার ৩৫
মোঃ ওলিউল্লাহ , ব্যুরো প্রধান ||
পাবনা জেলা পুলিশের চলমান বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ মোট ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় এই অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, পাবনা জেলা পুলিশ সুপার (এসপি) জনাব মোঃ ছুফি উল্লাহর সরাসরি দিকনির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার রোধে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে মাদক কেনাবেচা ও সেবনের সাথে জড়িত থাকার অপরাধে ৩৫ জনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।পাবনা জেলা পুলিশ মিডিয়া সেল জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের, সামারি ট্রায়াল এবং মোবাইল কোর্টের (ভ্রম্যমাণ আদালত) মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এ বিষয়ে পাবনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, জেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে এবং সন্ত্রাস, কিশোর গ্যাং, জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে পাবনা জেলা পুলিশের এই ধারাবাহিক ও কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত