প্রিন্ট এর তারিখ : ৩০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
বগুড়ায় ৪০০ অ্যাম্পুল ইনজেকশনসহ দুই মাদক কারবারি আটক
মোঃ ওলিউল্লাহ , নিজস্ব প্রতিনিধি ইনসাফ টাইমস ২৪ ||
বগুড়ার আদমদীঘিতে অটোরিকশায় পাচারের সময় ৪০০ অ্যাম্পুল কুপিজেসিক (বুপ্রেনরফিন) ইনজেকশনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার ছাতিয়ানগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন— জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর এলাকার মো. আহাদুল ইসলাম (৩৮) ও মো. মিলন মণ্ডল (৩৫)।ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাতিয়ানগ্রাম বাজার এলাকায় একটি রেজিস্ট্রেশনবিহীন ইজিবাইকে তল্লাশি চালানো হয়। এ সময় চালকের আসনের নিচ থেকে একটি কালো পলিথিন ব্যাগে ২০০ অ্যাম্পুল এবং যাত্রীর হাতে থাকা একটি লাল টিস্যু ব্যাগ থেকে আরও ২০০ অ্যাম্পুল কুপিজেসিক ইনজেকশন উদ্ধার করা হয়। অভিযানে জব্দকৃত মোট ৪০০ অ্যাম্পুল ইনজেকশনের আনুমানিক পরিমাণ ৮০০ মিলিলিটার। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইক ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শামীমা আক্তার বাদী হয়ে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকের বিরুদ্ধে ডিএনসির এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত