প্রিন্ট এর তারিখ : ১৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
কাঠালিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস-২০২৬’
মো: বেল্লাল হোসেন ফরাজী, মোঃ জাকারিয়া হোসেন ||
আলোচনা সভা ও দোয়া মাহফিলে শহীদদের আত্মত্যাগের স্মরণ, মানবিক বাংলাদেশ গঠনের আহ্বাবানঝালকাঠির কাঠালিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরা হয়। বক্তারা বলেন, দেশের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের আদর্শ ধারণ করে ন্যায়, মানবিকতা ও দায়িত্ববোধসম্পন্ন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাঠালিয়া থানার এসআই মো. সোহেল। তিনি শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশ ও মানুষের কল্যাণে তাঁদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। একই সঙ্গে তিনি আইন-শৃঙ্খলা, সামাজিক সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান।আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে নিহত সব শহীদের রূহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপস্থিত অতিথিরা বলেন, জুলাই শহীদ দিবস কেবল একটি স্মরণ দিবস নয়; এটি আত্মত্যাগ, গণমানুষের অধিকার এবং দেশপ্রেমের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তাই শহীদদের আদর্শকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত