প্রিন্ট এর তারিখ : ৩১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন
মোঃ ওলিউল্লাহ , নিজস্ব প্রতিনিধি ইনসাফ টাইমস ২৪ ||
আজ (১৬ জুলাই, ২০২৬) জুলাই শহীদ দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ শহরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস মহোদয়।পুষ্পস্তবক অর্পণকালে পুলিশ সুপার শহীদদের মহান আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি দেশ, জনগণ এবং রাষ্ট্রের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত