প্রিন্ট এর তারিখ : ৩০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক কারবারি আটক
মোঃ ওলিউল্লাহ , নিজস্ব প্রতিনিধি ইনসাফ টাইমস ২৪ ||
নওগাঁর পত্নীতলায় থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৩৪ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল বুধবার (১৫ জুলাই, ২০২৬) দিবাগত রাতে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে পত্নীতলা থানা পুলিশের একটি দল নজিপুর পৌরসভার ঠুকনিপাড়া এলাকায় প্রথম অভিযানটি চালায়। সেখান থেকে চক নিরখিন এলাকার মৃত তছির উদ্দিনের ছেলে মোঃ গোলাম মোস্তফা (৪৪) এবং পত্নীতলার শ্রী মৃনাল মহন্তের ছেলে শ্রী সুমীর মহন্ত (২৯)-কে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।এদিকে, অপর একটি অভিযানে উপজেলার আকবরপুর ইউনিয়ন এলাকা থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আসিব (১৯) নামের আরেক তরুণকে আটক করে পুলিশ। আটক আসিব উপজেলার শারইল গ্রামের মৃত তাইজুদ্দিনের ছেলে।পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত