প্রিন্ট এর তারিখ : ১৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
দিনাজপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন
মোঃ ওলিউল্লাহ , ব্যুরো প্রধান ||
বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই, ২০২৬) দিনাজপুর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে ঐতিহাসিক বড়মাঠ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সৈয়দ জাহাঙ্গীর আলম।দিনাজপুরের জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক হারে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা প্রত্যককে অন্তত একটি করে ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান।আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। পরবর্তীতে তারা মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন নার্সারির স্টল ঘুরে দেখেন এবং বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন কর্মসূচিকে আরও বেগবান করতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত