প্রিন্ট এর তারিখ : ৩১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
ভোলা জেলার বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ৯১ একানব্বই পিস ইয়াবাসহ একজন আটক।
মোঃ ওলিউল্লাহ , নিজস্ব প্রতিনিধি ইনসাফ টাইমস ২৪ ||
ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, বোরহানউদ্দিন থানা, ভোলার নেতৃত্বে বোরহানউদ্দিন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বোরহানউদ্দিন থানা পুলিশের একটি চৌকস টিম মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।আজ ১৫ জুন ২০২৬ তারিখ রাত ২২:৩০ ঘটিকায় বোরহানউদ্দিন থানার এসআই (নিরস্ত্র) মোঃ মামুন হাওলাদার ও তাঁর সঙ্গীয় অফিসার-ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানাধীন কাচিয়া ইউনিয়নের ০৫নং ওয়ার্ডস্থ রূপাই মুন্সি বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে অবৈধ মাদক ব্যবসায়ী মোঃ হারুন (৩২)-কে ৯১ (একানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামি:১। মোঃ হারুন (৩২), পিতা- মৃত আঃ জলিল, মাতা- রহিমা, সাং- ফুলকাচিয়া ০৫নং ওয়ার্ড, কাচিয়া ইউপি, থানা- বোরহানউদ্দিন, জেলা- ভোলা।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত