প্রিন্ট এর তারিখ : ৩১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
ফরিদপুরে প্রতিমন্ত্রী শামা ওবায়েদের রথযাত্রা ও সেলাই মেশিন বিতরণ
মোঃ ওলিউল্লাহ , নিজস্ব প্রতিনিধি ইনসাফ টাইমস ২৪ ||
ফরিদপুর জেলা সফর ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিজ্ শামা ওবায়েদ ইসলাম, এমপি।আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলা চত্বরে হিন্দু সম্প্রদায় আয়োজিত রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।এরপর তিনি নগরকান্দা উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরের এডিপি’র অর্থায়নে হতদরিদ্র, অসহায় ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামগ্রী হস্তান্তর করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।এ সময় ফরিদপুর জেলা পুলিশ ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।— ফরিদপুর জেলা পুলিশের মিডিয়া অ্যান্ড পিআর শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত