প্রিন্ট এর তারিখ : ১৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
আলুকান্দা স্ট্যান্ড বাজারে ২য় আসরের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন আজ
মোঃ জাকারিয়া হোসেন, মোঃ জাকারিয়া হোসেন ||
প্রধান অতিথি হিসেবে থাকছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের এমপি বাবু গয়েশ্বর চন্দ্র রায়তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধপ্রবণতা থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ শাখার অন্তর্গত কোন্ডা ইউনিয়নের আলুকান্দা স্ট্যান্ড বাজারে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘২য় আসরের ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।স্থানীয় ক্রীড়াপ্রেমী ও যুবসমাজের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। অংশগ্রহণকারী দল, সমর্থক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এডভোকেট নিপুন রায় চৌধুরী এমপি, যিনি ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক।আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে যুবসমাজের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যেই এ আয়োজন। টুর্নামেন্টে বিভিন্ন এলাকার একাধিক শক্তিশালী দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।আয়োজকদের আশা, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করবে এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত