প্রিন্ট এর তারিখ : ১৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬
মিঠামইনে বিএনপি নেতা হত্যা
মোঃ জাকারিয়া হোসেন ||
তিন সন্দেহভাজন ভাড়াটে খুনি গ্রেপ্তারকিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সাবেক সভাপতি (সাময়িক পদ স্থগিত) জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় তিন সন্দেহভাজন ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে এ ঘটনার পরিকল্পনাকারীদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার তিনজন হলেন বরগুনার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মৃত সুলতানের ছেলে হেলাল এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মহিউদ্দিন ও জাকির।বুধবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে মিঠামইন উপজেলা সদরের কামালপুর বেড়িবাঁধ এলাকায় নিজ বাড়ির সামনে জাহিদুল আলম জাহাঙ্গীরের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা ধারালো চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। তাকে রক্ষা করতে এগিয়ে এলে স্থানীয় বিএনপি নেতা হাদিস মিয়াকেও কুপিয়ে আহত করা হয়।পরে স্থানীয়রা আহত দুজনকে প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রাত ১১টার দিকে চিকিৎসক জাহিদুল আলম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। আহত হাদিস মিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী হামলায় অংশ নেওয়া ব্যক্তিরা ঢাকা থেকে মিঠামইনে এসেছিলেন এবং হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততার তথ্য মিলেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।
তিনি আরও বলেন, হত্যার প্রকৃত কারণ, পরিকল্পনাকারী এবং নির্দেশদাতাদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। পাশাপাশি পুরো এলাকায় জেলা পুলিশের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। প্রাথমিকভাবে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হলেও তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিত কোনো মন্তব্য করা সম্ভব নয়।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত