প্রিন্ট এর তারিখ : ১৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬
সৌদির ২৫০ বিলিয়ন ডলারের বাজারে নজর বাংলাদেশের
||
প্রধানমন্ত্রীর আসন্ন সৌদি আরব সফরকে কেন্দ্র করে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কে নতুন সমীকরণ তৈরি হতে যাচ্ছে। এই সফরে বন্দর ব্যবস্থাপনায় ১ বিলিয়ন ডলার এবং বে টার্মিনাল নির্মাণে আরও ১৮০ মিলিয়ন ডলারের সৌদি বিনিয়োগ চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশ্লেষকদের মতে, আসল লক্ষ্য হওয়া উচিত ২০৩৪ সালের সৌদি ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে তৈরি হওয়া ২৫০ বিলিয়ন ডলারের বিশাল বাজার।২০৩৪ সালের বিশ্বকাপ উপলক্ষে সৌদি আরবে ১৫টি আধুনিক স্টেডিয়াম, ১৩২টি প্র্যাকটিস ভেন্যু এবং অসংখ্য ফাইভ-স্টার হোটেলসহ অবকাঠামো খাতের ব্যাপক উন্নয়ন চলছে। এই বিশাল কর্মযজ্ঞের বাজার ধরতে পাকিস্তান ও ভারত ইতিমধ্যে তাদের দক্ষ জনশক্তি তৈরি ও রপ্তানির কাজ শুরু করেছে।বিপরীত দিকে, বাংলাদেশ এখনো মূলত অদক্ষ বা শারীরিক শ্রমনির্ভর কর্মী পাঠাচ্ছে, যেখানে আয় তুলনামূলক অনেক কম।সংশ্লিষ্টরা মনে করছেন, আসন্ন সফরে সরকার যদি জি-টু-জি (G2G) ভিত্তিতে হোটেল, ট্যুরিজম, এভিয়েশন, আইটি ও ইঞ্জিনিয়ারিংয়ের মতো খাতে দক্ষ জনশক্তি রপ্তানির চুক্তি করতে পারে, তবে বাংলাদেশের জন্য এক বিশাল অর্থনৈতিক দুয়ার খুলে যাবে। আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্মী পাঠাতে পারলে এই বিলিয়ন ডলারের বাজারে ভারত ও পাকিস্তানের সাথে শক্ত প্রতিযোগিতা করা সম্ভব হবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত