প্রিন্ট এর তারিখ : ১৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬
নান্দাইলে তরুণ স্বেচ্ছাসেবীদের মিলনমেলা: ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো ‘হৃদয়ে নান্দাইল
মুহাম্মাদ জহিরুল ইসলাম জহির,, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ||
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে নান্দাইল’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১৮ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টায় নান্দাইল উপজেলা হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি মো: আবু ইউসুফ সোহাগ এর সভাপতিত্বে এবং সংগঠনের প্রচার সম্পাদক মো: আশরাফুল ইসলাম শামিম এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। সংগঠনের সদস্যদের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা সংগঠনের বিগত বছরের মানবিক ও সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজ বিনির্মাণে তরুণদের এই সেবামূলক ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে অতিথিবৃন্দ এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা স্বেচ্ছাসেবীদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়।ব্যতিক্রমী ও জমকালো এই আয়োজনের সার্বিক বাস্তবায়ন ও ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত