প্রিন্ট এর তারিখ : ১৯ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬
পুনরায় যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন রাজাপুরের ফয়সাল আহমেদ
আব্দুল্লাহ আল নোমান, জেলা প্রতিনিধি ঝালকাঠি ||
ঝালকাঠি: বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন ঝালকাঠির রাজাপুর উপজেলার কৃতি সন্তান মোঃ ফয়সাল আহমেদ।ফয়সাল আহমেদের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ৫ নং বড়ইয়া ইউনিয়নের ০৩ নং আরুয়া গ্রামে। অতি সাধারণ পরিবার থেকে উঠে আসা এই তরুণ নেতা রাজপথের লড়াকু সৈনিক হিসেবে পরিচিত। তিনি জুলাই গণঅভ্যুত্থানের একজন সংগ্রামী যোদ্ধাও।ছাত্র ও যুব অধিকার আদায়ের আন্দোলনে দীর্ঘদিনের ত্যাগ ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তাকে পুনরায় কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।রাজনৈতিক অঙ্গনে ফয়সাল আহমেদ গণঅধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নুর এর পরীক্ষিত ও বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে পরিচিত।তার এই দায়িত্ব পাওয়ায় রাজাপুর উপজেলাসহ সমগ্র ঝালকাঠি জেলার নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।এদিকে সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় ফয়সাল আহমেদ গণঅধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নুর এবং যুব অধিকার পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত