প্রিন্ট এর তারিখ : ২১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬
নিয়ামতপুরে চোলাই মদসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
মোঃ ওলিউল্লাহ , ব্যুরো প্রধান রাজশাহী ||
নওগাঁর নিয়ামতপুরে জেলা পুলিশের বিশেষ অভিযানে ২২ লিটার চোলাই মদসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।গত ১৯ জুলাই সন্ধ্যায় নিয়ামতপুর থানার ৬নং পাড়ইল ইউনিয়নের সাতঘরা গ্রামের একটি বসতবাড়ীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলেন— তল্লা সর্বজান গ্রামের রিপন পারভেজ (২৫) ও মোঃ সেলিম রেজা (২৫) এবং সাতঘরা গ্রামের শ্রী সুতেষ (৬০)।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অবৈধভাবে চোলাই মদ তৈরি, মজুদ ও বিক্রয়ের কথা স্বীকার করেছে।এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় একটি মাদক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত