প্রিন্ট এর তারিখ : ২১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ থামার শর্ত জানালেন আরাগচি
মোঃ জাকারিয়া হোসেন ||
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের অবসান তখনই সম্ভব হবে, যখন সামরিক ক্ষেত্রে ‘কৌশলগত প্রাধান্য’ নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ বন্ধ করে আলোচনায় যাওয়ার সিদ্ধান্ত যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতির ওপর নির্ভর করবে।আরাগচির মতে, সংকট মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—কখন যুদ্ধ থামিয়ে কূটনৈতিক আলোচনায় বসা হবে, সেই উপযুক্ত সময় নির্ধারণ করা। তিনি বলেন, যুদ্ধের সমাপ্তি হয় হয় সামরিক বিজয়ের মাধ্যমে, নয়তো আলোচনার মাধ্যমে। তবে আলোচনায় বসার সঠিক সময় আসে তখনই, যখন সামরিক ক্ষেত্রে নির্ভরযোগ্য ও কৌশলগত সাফল্য অর্জিত হয়।তিনি আরও বলেন, জনগণের জীবন এবং দেশের ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেওয়া উচিত নয়। তাই প্রতিটি সিদ্ধান্ত পূর্ণাঙ্গ মূল্যায়ন ও হিসাব-নিকাশের ভিত্তিতেই গ্রহণ করা প্রয়োজন।আরাগচির ভাষ্য, যুদ্ধ চালিয়ে গেলে তা দেশের জন্য কতটা উপকারী হবে এবং এর বিপরীতে মানবিক ও জাতীয় ক্ষতির পরিমাণ কতটা বাড়তে পারে—এই দুটি বিষয় রাজনৈতিক নেতৃত্বকে সবসময় বিবেচনায় রাখতে হয়।ইরানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, কিছু ক্ষয়ক্ষতি হলেও চলমান সংঘাতের মধ্য দিয়ে ইরান আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী শক্তি হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছে। একই সঙ্গে এই সংঘাত রাষ্ট্রের সক্ষমতা প্রদর্শনের সুযোগও তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত