প্রিন্ট এর তারিখ : ২১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬
২০২৭ সালে ৬ মিনিটের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দিনের আলো ঢাকবে বিরল মহাজাগতিক দৃশ্য
মোঃ জাকারিয়া হোসেন ||
২০২৭ সালের ২ আগস্ট একবিংশ শতাব্দীর অন্যতম দীর্ঘ পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে সৌদি আরব। দেশটির বিস্তীর্ণ অঞ্চলে এ বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা দেখা যাবে। স্পেস ডট কমের তথ্য অনুযায়ী, ১৯৯১ থেকে ২১১৪ সালের মধ্যে ভূমি থেকে দৃশ্যমান সবচেয়ে দীর্ঘ পূর্ণগ্রাস সূর্যগ্রহণগুলোর একটি হবে এটি।সৌদি মহাকাশ কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রহণের পূর্ণগ্রাস পর্যায়ে দেশটির পশ্চিম ও দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় প্রায় ছয় মিনিট পর্যন্ত সূর্যের আলো সম্পূর্ণভাবে আড়াল হয়ে থাকবে।বিশেষজ্ঞদের মতে, এত দীর্ঘ সময়ের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ খুবই বিরল। ফলে সূর্যের বহিরাবরণ বা করোনা পর্যবেক্ষণের জন্য এটি বিজ্ঞানীদের কাছে গুরুত্বপূর্ণ একটি সুযোগ হয়ে উঠবে।তথ্য অনুযায়ী, আভা অঞ্চলে সর্বোচ্চ ছয় মিনিট পর্যন্ত পূর্ণগ্রাস দেখা যেতে পারে। অন্যদিকে জেদ্দা ও পশ্চিম উপকূলের কয়েকটি এলাকায় এই সময়কাল প্রায় পাঁচ মিনিট ৫০ সেকেন্ড হতে পারে।সৌদি কর্তৃপক্ষের ধারণা, এই বিরল মহাজাগতিক ঘটনাকে কেন্দ্র করে দেশটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণ পর্যবেক্ষণস্থলে পরিণত হবে। একই সময়ে প্রতিবেশী মিশরের কিছু এলাকাতেও গ্রহণের স্থায়িত্ব আরও বেশি হতে পারে বলে জানানো হয়েছে।পূর্ণগ্রাসের পথের বাইরে সৌদি আরবের অন্যান্য এলাকাতেও আংশিক সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। অঞ্চলভেদে সূর্যের প্রায় ৮০ শতাংশ পর্যন্ত চাঁদের আড়ালে চলে যেতে পারে। তবে গ্রহণের সময় ও দৃশ্যমানতার মাত্রা স্থানভেদে ভিন্ন হবে।জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা জানান, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পথ লোহিত সাগরের উপকূল অতিক্রম করে মক্কা, জেদ্দা, তাইফ, আল-বাহা, খামিস মুশাইত, জাজান ও নাজরানসহ একাধিক শহর ও প্রশাসনিক অঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হবে।
সংশ্লিষ্টদের মতে, এই বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাকে ঘিরে আগামী বছর সৌদি আরবে দেশি-বিদেশি গবেষক ও পর্যটকদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত