প্রিন্ট এর তারিখ : ২১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬
স্পেনের শিরোপা জয় অনুমানই ছিল, বললেন রোনালদো নাজারিও
||
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও বিশ্বচ্যাম্পিয়ন হওয়া স্পেন দলের প্রশংসা করেছেন। ‘দ্য ফেনোমেনন’ নামে পরিচিত এই সাবেক তারকা স্পেনের দলগত ফুটবল, কৌশল এবং সামগ্রিক পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন।ফাইনালের আগে ইএসপিএন ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো স্পেনকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে উল্লেখ করেছিলেন। ম্যাচ শেষে তার সেই পূর্বাভাস বাস্তবে রূপ নেয়।ফাইনালে স্পেনের সংগঠিত ও পরিকল্পিত ফুটবলের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে শিরোপা হারায় আর্জেন্টিনা। পুরো ম্যাচজুড়ে স্পেনের আধিপত্য ছিল স্পষ্ট। নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনা কোনো শট নিতে পারেনি। এমনকি ১২০ মিনিটের খেলা শেষেও তারা লক্ষ্যে (অন টার্গেট) কোনো শট রাখতে পারেনি। ম্যাচে স্পেন ২০টি শট নিলেও আর্জেন্টিনার শট ছিল মাত্র দুটি।১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপজয়ী এই সাবেক স্ট্রাইকার এর আগেও বলেছিলেন, স্পেন সহজেই শিরোপা জিততে পারে এবং সম্ভাব্য চ্যাম্পিয়নের তালিকায় তিনি স্পেন ও ফ্রান্সকে সবার ওপরে রেখেছিলেন।স্পেনের শিরোপা জয়ের পর রোনালদো বলেন, “আমি জানতাম স্পেন জিতবে, এবং অনায়াসেই জিতবে। স্পেনের পরিকল্পিত ফুটবল সবসময়ই উপভোগ্য।”বিশ্বকাপে ১৫ গোল করা এই কিংবদন্তির মতে, স্পেনের এই সাফল্য কোনো আকস্মিক ঘটনা নয়; এটি দেশটির ফুটবল সংস্কৃতি ও ডিএনএরই প্রতিফলন। তিনি আরও উল্লেখ করেন, এই ফুটবল দর্শনের পেছনে ইয়োহান ক্রুইফ ও পেপ গার্দিওলার চিন্তাধারার বড় প্রভাব রয়েছে।
একই সঙ্গে রোনালদো বিশ্বচ্যাম্পিয়নের মুকুট হারালেও আর্জেন্টিনার লড়াকু মানসিকতার প্রশংসা করেন। তিনি লিওনেল মেসি এবং পুরো আর্জেন্টিনা দলের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা ও দৃঢ় মানসিকতারও প্রশংসা করেন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত