প্রিন্ট এর তারিখ : ২১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬
নওগাঁয় আদালতের নির্দেশে কয়েক কোটি টাকা মূল্যের ১৬ হাজার বোতল ফেনসিডিল ধ্বংস
মোঃ ওলিউল্লাহ , ব্যুরো প্রধান রাজশাহী ||
নওগাঁয় জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন সময়ে পরিচালিত মাদকবিরোধী অভিযানে উদ্ধারকৃত ১৬ হাজারেরও বেশি বোতল ফেনসিডিল ধ্বংস করা হয়েছে। আদালতের সুনির্দিষ্ট নির্দেশে আজ বিকেলে এক বর্ণাঢ্য প্রাঙ্গণে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রত্যক্ষ উপস্থিতিতে এই মাদক ধ্বংস কার্যক্রম সম্পন্ন হয়। ধ্বংস করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় কয়েক কোটি টাকা।উপস্থিত কর্মকর্তারা জানান, নওগাঁ জেলা পুলিশ মাদকের বিস্তার রোধে সম্পূর্ণ ‘জিরো টলারেন্স’ (Zero Tolerance) নীতি গ্রহণ করেছে। সমাজ থেকে মাদকের কড়াল গ্রাস পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।ধ্বংস কার্যক্রম শেষে পুলিশের পক্ষ থেকে মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। কর্মকর্তারা বলেন, “মাদকের বিরুদ্ধে এই সামাজিক যুদ্ধে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন এবং মাদকমুক্ত নওগাঁ গড়ায় আপনিও সক্রিয়ভাবে শামিল হোন।”
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত