প্রিন্ট এর তারিখ : ২১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬
পটুয়াখালীর ছোটবিঘাইয়ে নদীভাঙন রোধে জাতীয় নদী রক্ষা কমিশনের কঠোর নির্দেশ।
মোঃ আবদুর রহিম মেহেদী, স্টাফ রিপোর্টার ||
পটুয়াখালী জেলার সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নে পায়রা নদীর ভয়াবহ ভাঙন রোধে অবশেষে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে জাতীয় নদী রক্ষা কমিশন। কমিশন তাদের স্মারক নং- ১৮.২০.০০০০.০০০.০৯.১৭.০০১০.২৩.১২৮-এর মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।এই নির্দেশনার পেছনের গল্পটি স্থানীয়দের অক্লান্ত পরিশ্রমের। ছোটবিঘাইয়ের এই জনপদের অস্তিত্ব রক্ষায় শুরু থেকেই মাঠে-ঘাটে নিবেদিত হয়ে কাজ করে গেছে স্বেচ্ছাসেবী সংগঠন 'প্রাউড অফ পটুয়াখালী', ও সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে ক্রমাগত লেখালেখি ও প্রচার-প্রচারণা জনসচেতনতা তৈরিতে বড় ভূমিকা রাখে। দৈনিক আলোকিত সংবাদ এর স্টাফ রিপোর্টার মোঃ আতিকুল ইসলাম লেখনি, ও নাহিদ দফাদারের ঐকান্তিক প্রচেষ্টা ও সকলের সম্মিলিত উদ্যোগের ফলেই স্থানীয় এই সমস্যাটি জাতীয় পর্যায়ে গুরুত্ব পায় এবং জাতীয় দৈনিক পত্রিকায় উঠে আসে।সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে, জাতীয় নদী রক্ষা কমিশন বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে একটি সচিত্র প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে, যা এই অঞ্চলের নদীভাঙন রোধে একটি স্থায়ী সমাধান নিশ্চিত করার পথে বড় মাইলফলক। এই সাফল্য প্রমাণ করে, সম্মিলিত প্রচেষ্টা এবং সঠিক গণমাধ্যম তৎপরতার মাধ্যমে স্থানীয় সমস্যাগুলোর দ্রুত সমাধান সম্ভব।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত