প্রিন্ট এর তারিখ : ২১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬
গাইবান্ধার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক,ফুলেল শুভেচ্ছায় সিক্ত...
আলমগীর কবির। , গাইবান্ধা প্রতিনিধি ||
গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক।রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় গাইবান্ধা পুলিশ লাইনসের ড্রিল শেডে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা প্রদান করা হয়। এ সময় গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) মো. জসিম উদ্দীন তার হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।জেলা পুলিশ সূত্রে জানা যায়,আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, ওয়ারেন্ট তামিলে সাফল্য এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় ওসি মুহাম্মদ মোজাম্মেল হক এ সম্মাননা অর্জন করেন।সম্মাননা পাওয়ার পর প্রতিক্রিয়ায় ওসি মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়,গোবিন্দগঞ্জ থানার সকল কর্মকর্তা ও সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”এদিকে, একই দিন রাতে গোবিন্দগঞ্জ থানায় ওসি মুহাম্মদ মোজাম্মেল হককে ফুলেল শুভেচ্ছা জানান থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিনুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার, উপ-পুলিশ পরিদর্শক (সেকেন্ড অফিসার) মীর কায়েশসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।ফুলেল শুভেচ্ছা অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা ওসি মোজাম্মেল হকের এই অর্জনে অভিনন্দন জানিয়ে তার নেতৃত্বে গোবিন্দগঞ্জ থানার সেবামূলক কার্যক্রম ও আইন-শৃঙ্খলা রক্ষায় আরও সাফল্য কামনা করেন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত