প্রিন্ট এর তারিখ : ২১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬
বড়ভিটায় জামায়াতের সুধী ও কর্মী সমাবেশে এমপি আব্দুল মুনতাকিম
মো: তানজিল সুবহা, মোঃ জাকারিয়া হোসেন ||
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধী ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম।সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এমপি আব্দুল মুনতাকিম দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি আদর্শভিত্তিক সমাজ গঠনে জনসম্পৃক্ততা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধের চর্চা এবং সামাজিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে নেতাকর্মীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুল রশিদ শাহ, উপজেলা সহকারী সেক্রেটারি শিব্বির আহম্মেদ, উপজেলা যুববিভাগের সেক্রেটারি ও বড়ভিটা ইউনিয়ন টিমের সদস্য মো. মোস্তাফিজুর রহমান, বড়ভিটা ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল রহিম এবং বড়ভিটা মেলাবর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী।বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের আদর্শ ও লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরে সমাজের সব স্তরের মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে গঠনমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
সমাবেশে স্থানীয় নেতাকর্মী, সমর্থক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত