প্রিন্ট এর তারিখ : ২১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬
বদলগাছিতে আত্মীয়কে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
মোঃ ওলিউল্লাহ , ব্যুরো প্রধান রাজশাহী ||
নওগাঁর বদলগাছিতে নিজের আত্মীয়কে ধর্ষণের চেষ্টার অভিযোগে মিলন হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মিলন হোসেন বদলগাছি উপজেলার শর্মাপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের প্রাপ্ত নির্দেশনার আলোকে অপরাধ দমন ও আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছিল বদলগাছি থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপান সংবাদের ভিত্তিতে আজ বিকেলে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে মিলন হোসেনকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মিলন এলাকায় দীর্ঘদিন ধরেই লম্পট ও চরিত্রহীন হিসেবে পরিচিত।ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছি থানা পুলিশ জানায়, আত্মীয়কে ধর্ষণের চেষ্টার সুনির্দিষ্ট অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত