প্রিন্ট এর তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬
১৫০ গ্রাম গাঁজাসহ বদলগাছীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ ওলিউল্লাহ , নিজস্ব প্রতিনিধি ইনসাফ টাইমস ২৪ ||
নওগাঁর বদলগাছীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ মোঃ সাগর হোসেন (২২) নামের এক তরুণকে গ্রেফতার করেছে বদলগাছী থানা পুলিশ।গতকাল সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৭:৩০ ঘটিকার সময় উপজেলার গবরচাপা বাজারে জনৈক আব্দুল মান্নানের চায়ের দোকানের সামনের পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত সাগর হোসেন বদলগাছী উপজেলার গোপালপুর গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানা পুলিশের একটি চৌকস টিম গবরচাপা বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সাগরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত