প্রিন্ট এর তারিখ : ২২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬
ধামইরহাটে ইউএনও প্রশান্ত চক্রবর্তীর বিদায় ও কাজী তাহমিনা শারমিনের বরণ
মোঃআক্তারুজ্জামান, মাল্টিমিডিয়া প্রতিনিধি নওগাঁ ||
নওগাঁর ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব প্রশান্ত চক্রবর্তী মিলনের কর্মজীবনের এক অধ্যায়ের সমাপ্তি ঘটল ধামইরহাটে। আজ রোববার উপজেলায় তাঁর শেষ কর্মদিবস সম্পন্ন হয়েছে। কর্মঘণ্টা শেষে উপজেলা অফিসার্স ক্লাবসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে তাঁকে এক সশ্রদ্ধ ও আবেগঘন বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।উপজেলায় দায়িত্ব পালনকালে তাঁর অবদান ও জনবান্ধব সামাজিক কর্মকাণ্ডের কথা স্মরণ করে সহকর্মীরা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।এদিকে, ধামইরহাটের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন নবাগত ইউএনও কাজী তাহমিনা শারমিন। ইতোমধ্যেই তিনি তাঁর নতুন কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন।বিদায়ী ও নবাগত দুই কর্মকর্তার প্রতিই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন ৪৭, নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হক। এক বার্তায় তিনি বিদায়ী ইউএনও প্রশান্ত চক্রবর্তী মিলনের শুভকামনার পাশাপাশি নবাগত ইউএনও কাজী তাহমিনা শারমিনকে স্বাগত জানান এবং ধামইরহাটের সামগ্রিক উন্নয়নে সকল স্তরের কর্মকর্তাদের একযোগে কাজ করার আহ্বান জানান।
বিদায় ও বরণকে কেন্দ্র করে আজ দিনভর উপজেলা পরিষদ চত্বরে এক আনন্দ-বেদনার মিশ্র আবহ সৃষ্টি হয়।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত