প্রিন্ট এর তারিখ : ২২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬
মহাদেবপুর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১১ আসামি গ্রেপ্তার
মোঃ ওলিউল্লাহ , ব্যুরো প্রধান রাজশাহী ||
পুলিশ সুপার, নওগাঁ মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক মহাদেবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।অভিযানে নিয়মিত মামলায় ০৫ জন আসামি, জিআর ওয়ারেন্টমূলে ০২ জন আসামি এবং মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ০৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত সর্বমোট ১১ জন আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত